
Black Rice Seed ব্ল্যাক রাইস বীজ ধান
৳ 400



1 / 2
-11% OFF


❮
❯
Black Rice Seed ব্ল্যাক রাইস বীজ ধান
(27 reviewPlural)
৳ 400
৳ 450
পরিমাণ কেজি:
!
Select of this product.CategoryWithColon ধানের বীজ / Rice Seeds
Tags: Flash Sale, New Arraival, Popular products
এক কেজি ব্ল্যাক রাইস বীজ ধান দিয়ে প্রায় ৮ থেকে ৯ শতাংশ জমি রোপণ করা যায়।
বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, এক বিঘা (৩৩ শতাংশ) জমি রোপণের জন্য প্রয়োজন মাত্র ৩ থেকে সাড়ে ৪ কেজি বীজ ধান।
✅ আমান মৌসুম – এই মৌসুম শুরু হয় আষাঢ় ও শ্রাবণ মাসে। এলাকা ভেদে সময় কিছুটা আগে–পরে হতে পারে।
✅ বুড়ো মৌসুম – এই মৌসুম মাঘ, ফাল্গুন ও চৈত্র মাসে হয়ে থাকে। এলাকা ভেদে সামান্য পার্থক্য থাকতে পারে।
🔹 বীজ ও জমি প্রস্তুতি
• ১ কেজি ধান বীজ দিয়ে ৮–১০% জমি রোপন করা যায় 🌱
• যে জমিতে সাধারণ ধান চাষ হয়, সেই জমিতেই ব্ল্যাক রাইস ধান চাষ সম্ভব 🟩
• সাধারণ ধান চাষ পদ্ধতিই এখানে প্রযোজ্য ✅
🔹 ধানের বিশেষত্ব
• ধান চিকন ও লম্বা, ভাত ঝরঝরে ও সুস্বাদু 😋
• প্রতি একরে ফলন ৯০–১০০ মণ 💪
• গাছ হেলে পড়ে না, ধান ঝরে পড়ে না 🌾
• বোরো ও আমন মৌসুমে জীবনকাল মাত্র ১০৫–১১০ দিন ⏳
🔹 বীজের হার ও বীজতলা তৈরি
• প্রতি একরে মাত্র ৮ কেজি বীজ প্রয়োজন 🌱
• সারাদিন রোদ পড়ে এমন উঁচু বা মাঝারি উঁচু জমিতে বীজতলা তৈরি করতে হবে ☀️
• বীজ প্যাকেট থেকে বের করে হালকা রোদে ১ ঘন্টা শুকিয়ে, পরে ঠান্ডা করে কাপড়ে বেঁধে ১০–১২ ঘন্টা পানিতে ভিজিয়ে ৩০–৩৬ ঘন্টা জাগ দিতে হবে 🌊
• প্রতি কেজি অঙ্কুরিত বীজের জন্য আধা শতক জমি প্রয়োজন
🔹 বীজতলার সার ও যত্ন
• প্রতি ১ শতক বীজতলায়: ২–৪ মণ পচা গোবর ♻️, ৫০০ গ্রাম ইউরিয়া, ১ কেজি টি.এস.পি, ৬০০ গ্রাম এম.পি ও ২০০ গ্রাম জিংক সালফেট দিতে হবে 🧪
• চারা উঠানোর এক সপ্তাহ আগে আরো ৫০০ গ্রাম ইউরিয়া ছিটাতে হবে
• বীজতলায় সেচ দিতে হবে এবং আগাছামুক্ত রাখতে হবে 💧
🔹 চারা রোপণ
• চারার বয়স ২৫–৩০ দিন হতে হবে
• প্রতি গোছাতে ২–৩টি সুস্থ ও সবল চারা রোপণ করতে হবে 🌱
• ৮ ইঞ্চি পরপর সারি, ৬ ইঞ্চি পরপর গাছ লাগাতে হবে
🔹 একর প্রতি সারের পরিমাণ
• পচা গোবর: ২০০–২৫০ কেজি
• ইউরিয়া: ৩০–৪০ কেজি
• টি.এস.পি: ৩০–৪০ কেজি
• এম.পি: ৩৫–৪৫ কেজি
• জিপসাম: ১০–১৫ কেজি
• দস্তা: ৪–৫ কেজি
• বোরিক অ্যাসিড: ৩–৪ কেজি 🧪
🔹 সার প্রয়োগের নিয়ম
• সমস্ত সার (ইউরিয়া ও ¼ ভাগ এম.পি বাদে) জমি তৈরি শেষ চাষের সময় দিতে হবে
• ইউরিয়া সার সমান তিনভাগে ভাগ করে—
১ম কিস্তি: চারা রোপণের ৫–৭ দিনের মধ্যে
২য় কিস্তি: ২০–২৫ দিনের মধ্যে (সর্বোচ্চ কুশি অবস্থায়)
৩য় কিস্তি: ৪০–৪৫ দিনের মধ্যে অবশিষ্ট ইউরিয়া ও এম.পি প্রয়োগ করতে হবে ⏳
🔹 সেচ ব্যবস্থাপনা
• চারা রোপণের সময় জমিতে ছিপছিপে ½ ইঞ্চি পানি রাখতে হবে 💧
• জমি আগাছামুক্ত ও পর্যাপ্ত রসযুক্ত রাখতে হবে
• সার প্রয়োগের সময় অতিরিক্ত পানি বের করে দিতে হবে
• চারা রোপণের ১৮–২০ দিন পর জমি একবার শুকানো যেতে পারে যাতে পায়ের দাগ পড়ে
🔹 ফসল সংগ্রহ
• ফুল আসার ৩০–৩৫ দিন পর যখন ৮০% ধান কালো বর্ণ ধারণ করবে, তখন ফসল সংগ্রহ করতে হবে 🌾🖤
Store
addToCart
buyNow
